মালদা

মালদা জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ।বন্যা কবলি বিভিন্ন এলাকা পরির্দশন করলেন সেচ মন্ত্রী রাজিব বন্দোপাধ্যায়

যত দিন যাচ্ছে তত মালদা জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লক ফুলহারের জলে প্লাবিত। মহানন্দার জলে প্লাবিত হয়েছে চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। মহানন্দার জল গাজোলে ঢুকে যাওয়ায় গাজোল ব্লকের বড় একটি অংশ বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে। বুধবার রাত থেকেই মালদা শহরের ইংরেজবাজার পুর এলাকার ২১,৮, ৯, ১৩ নম্বর ওয়ার্ডে মহানন্দার জল ঢুকে পরেছে।জলমগ্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পাশাপাশি পূর্নভবা নদীর জলে মালদার বামনগোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। অন্যদিকে মানিকচক ও কালিয়াচক ৩ নম্বর ব্লকে আজ সকাল থেকেই চলছে গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন। এই পরিস্থিতিতে বন্যা কবলি বিভিন্ন এলাকা স্পীড বোটে করে পরির্দশন করলেন সেচ মন্ত্রী রাজিব বন্দোপাধ্যায়।